অসুস্থ কাভানির জন্যও ফ্রান্সের প্রস্তুতি!

news-image

স্পোর্টস ডেস্ক: শেষ ষোলোতে পর্তুগালের বিপক্ষে জয়ে দুটি গোল করেছিলেন এডিনসন কাভানি। আজ শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলতে নামবে তার দল উরুগুয়ে। কিন্তু তিনি খেলবেন কী না- তা এখনো নিশ্চিত নয়। কারণ পর্তুগালের বিপক্ষের সেই ম্যাচে মাংসপেশীতে চোট পেয়েছেন কাভানি। গতকাল বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন। কিন্তু এখনো পুরোপুরি সেরে উঠেননি।

কিন্তু কোনো ঝুঁকি নিয়ে চায় না ফ্রান্স। তারা অসুস্থ কাভানিকেও নিয়েও প্রস্তুতি পর্ব সারছে। সংবাদ সম্মেলনে দলটির কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘যদি কাভানি খেলে তাহলে কী করতে হবে তার জন্য দলকে প্রস্তুত করছি। কাভানিকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। সে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে। সে যখন ফ্রান্সে খেলত তখন থেকেই আমি তাকে চিনি। যে কোনো স্ট্রাইকারের চেয়েও সে অনেক ভালো।’

কাভানি ছাড়া উরুগুয়েকেও হালকাভাবে নিচ্ছেন না ফরাসি কোচ, ‘অস্কার তাবারেজ (উরুগুয়ের কোচ) অনেক ভালো ভালো বিকল্প খেলোয়াড় আছে। ক্রিশথিয়ান স্টুয়ানিও ও ক্রিস্টিয়ান রদ্রিগুয়েজ অনেক মেধাবী খেলোয়াড়। আমি উরুগুয়ের সব বিকল্প কৌশলকে মাথায় রেখেই দলকে প্রস্তুত করেছি।’ সূত্র: গোলডটকম

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার