অযথাই অভিনয় করে নেইমার : জার্মান কিংবদন্তী

news-image

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে বারবার পড়ে গিয়ে একের পর এক সমালোচনা ও নিন্দার শিকার হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। জার্মানির ১৯৯০ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক লোথার ম্যাথুজের মতে নেইমারের মানের একজন প্লেয়ারের অযথাই এমন পড়ে যাওয়া তথা অভিনয় করাটা মানায় না।

বারবার পড়ে যাওয়ার মাধ্যমে, রেফারির দৃষ্টি আকর্ষণের মাধ্যমে নিজের খেলার মান ও বিশেষত্বের অপমান করেন বলে মনে করেন জার্মানির এই কিংবদন্তী ফুটবলার। নেইমারকে অযথাই এসব অভিনয় না করার পরামর্শ দেন ম্যাথুজ।

সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় তিনি বলেন, ‘নেইমারের তো এসবের প্রয়োজন নেই। সে অযথাই এটা (অভিনয়) করে। সে দুর্দান্ত একজন খেলোয়াড়। এমন করায় সে কোন সহমর্মিতা কিন্তু পাচ্ছে না।’

জার্মান কিংবদন্তী ম্যাথুজ নেইমারের পড়ে যাওয়াকে ভালো চোখে না দেখলেও, ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদো ঠিকই কথা বলেছেন নেইমারের পক্ষে। ‘দ্য ফেনোমেনন’ এর মতে রেফারিরা নেইমারের প্রতি তেমন নজরদারি করে না বলেই চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন নেইমার।

রোনালদো বলেন, ‘আমি বিশ্বাস করি না যে রেফারিরা তাকে ঠিকঠাক সুরক্ষা দিতে পেরেছে। এ বিষয়ে নানান রসাত্মক কথাবার্তা চলছে এখন ফুটবল বিশ্বে। আমি সেগুলোর একটার সাথে একমত নই।’

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার