অভিষেকেই হ্যাটট্রিক, বিশ্বরেকর্ড অসি পেসারের

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ ওভার পর্যন্তও নাথান এলিস জানতেন না, তার জন্য এমন একটি দিন অপেক্ষা করছে! প্রথম তিন ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন আজই অভিষেক হওয়া এই পেসার।

শেষ ওভারে এসে ভাগ্য খুলে গেল। বাংলাদেশেরও রান বাড়ানোর তাড়া ছিল। সেই সুযোগে অভিষেকেই হ্যাটট্রিক তুলে নিয়ে রেকর্ডবইয়ে নাম লেখালেন ২৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার।

মিরপুরে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এমন কীর্তি দেখিয়েছেন এলিস। বাংলাদেশ ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে তিন উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।

এলিসের প্রথম শিকার মাহমুদউল্লাহ। হাফসেঞ্চুরিয়ান এই ব্যাটসম্যানকে পরিষ্কার বোল্ড করেন দারুণ এক ইনসুইংগারে। পরের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন মোস্তাফিজুর রহমান। শেষ বলটি পুল করতে গিয়ে ডিপ স্কয়ারে ক্যাচ মাহেদি হাসান।

ফলে প্রথম তিন ওভারে মার খাওয়া এলিসই শেষ পর্যন্ত হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায়। টি-টোয়েন্টিতে অভিষেকে কোনো বোলারের প্রথম হ্যাটট্রিক এটি।

সবমিলিয়ে টি-টোয়েন্টি ইতিহাসের ১৭তম হ্যাটট্রিকের মালিক এলিস। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে এই ফরমেটে কোনো বোলারের চতুর্থ হ্যাটট্রিক হলো আজ (শুক্রবার)।

 

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার