অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

news-image

ক্রীড়া প্রতিবেদক : সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটারের ব্যাটিংটা ঠিক টি-টোয়েন্টি সুলভ নয় বলেও কম সমালোচনা হচ্ছিল না। যে কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের দলে তাকে দেখেও অনেকে অবাক হয়েছিলেন। এরই মধ্যে শোনা যাচ্ছিল, ভারত সিরিজেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটকে বিদায় বলে দেবেন রিয়াদ।

অবশেষে আজ (মঙ্গলবার) দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিন ফরম্যাটটি থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর অভিষেক হয় ২০০৭ সালের সেপ্টেম্বরে। এরপর এই ফরম্যাটে লাল-সবুজের জার্সির প্রতিনিধিত্ব করেছেন ১৭ বছর।

অবসরের ঘোষণা দিয়ে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমি টি-২০ থেকে অবসর নিচ্ছি। এটাই আমার শেষ সিরিজ। আসলে এখানে আসার আগেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। কোচ, ক্যাপ্টেন সবাই জানত। আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময়। পরের বিশ্বকাপের জন্য এখনই (বাংলাদেশের) প্রস্তুতি শুরু করা উচিৎ।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৩৯টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে ৮ ফিফটির সঙ্গে ২৩.৪৮ গড় এবং প্রায় ১১৮ স্ট্রাইকরেটে তিনি ২৩৯৫ রান করেছেন। এ ছাড়া বল হাতে তিনি সংক্ষিপ্ত সংস্করণটিতে শিকার করেন ৪০ উইকেট।

আগামীকাল (বুধবার) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সেটিই হবে বাংলাদেশের জার্সিতে মাহমুদউল্লাহ’র শেষ টি–টোয়েন্টি ম্যাচ। এর আগে ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি