অবশেষে জ্যাকব জুমার পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাসীন দল এএনসির চাপে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, যার মধ্য দিয়ে তার নয় বছরের শাসনামলের অবসান ঘটল।

দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। দেশটির ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতারাই প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে দল থেকে সরানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিল জুমা। অবশেষে নতি স্বীকার করে ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন।

এক ভাষণে তিনি বলেছেন, ডিসেম্বরে সিরিল রামাফোসাকে পার্টি প্রেসিডেন্ট নির্বাচন করে এএনসি যেভাবে তার আগাম বিদায়ের পথ তৈরি করেছে তার সঙ্গে তিনি একমত নন। তবে তিনি দলের নির্দেশ মেনে নিচ্ছেন।

৭৫ বছর বয়সী জুমা দুর্নীতির নানা অভিযোগের কারণে বেশ কিছু দিন পদত্যাগের জন্য চাপের মুখে ছিলেন। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে জুমাকে পদত্যাগে বাধ্য করার একটি অন্যতম কারণ হচ্ছে, ভারতীয় বংশোদ্ভূত ধনী ব্যবসায়ী গুপ্ত পরিবারের সঙ্গে তার সংশ্লিষ্টতা।

বিশ্লেষকরা বলছেন, গত বছরের তুলনায় এবার জুমার পদত্যাগের পক্ষে বেশি জনসমর্থন রয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে এএনসির প্রধান দপ্তরে মঙ্গলবার স্থানীয় সময় বেলা দুটায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসনের অবসানের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন জুমা। দুর্নীতিসহ বেশ কয়েকটি বড় ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন তিনি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির