অবরোধে বন্ধ যানচলাচল, হেঁটেই গন্তব্যে যাচ্ছে মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : কোটা বাতিলের এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে নীলক্ষেত থেকে মিছিল নিয়ে এসে সড়কে অবস্থান নেন তারা। ফলে প্রায় একঘণ্টা ধরে বন্ধ রয়েছে মিরপুর সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষজন। গাড়ি চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে লোকজনকে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের কারণে পুরো নিউমার্কেট, নীলক্ষেত ও সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকা স্থবির হয়ে পড়েছে। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, শাহবাগ থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, ধানমন্ডি এবং মোহাম্মদপুর থেকে সায়েন্সল্যাব অভিমুখের সব সড়কেই তৈরি হয়েছে তীব্র যানজট। এই সবগুলো সড়কেই আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

কাইয়ুম আহমেদ নামের এক পথচারী বলেন, সাভারের উদ্দেশ্যে গুলিস্তান থেকে ডি-লিংক পরিবহনের বাসে উঠেছিলাম। কিন্তু এখানে আসতেই অবরোধের মুখে পড়তে হলো।এখন বাস থেকে বস্তা নিয়ে কিছুটা সামনে এগোনোর চেষ্টা করছি। অবরোধ ছাড়ার জন্য অপেক্ষা করলে রাত পর্যন্ত বসে থাকতে হবে। সেজন্য পায়ে হেঁটে কিছুদূর আগানোর চেষ্টা করছি।

জুনায়েদ আহসান নামের আরেক পথচারী বলেন, গতকালও এই একই অবস্থা হয়েছে। অফিস থেকে ঘরে ফেরার সময় চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এর আসলে একটি সমাধান করা উচিত। প্রতিদিন এমন অবস্থা হলে কর্মজীবী শ্রমজীবী মানুষের ভোগান্তি হয়। সেজন্য বিষয়টি নিয়ে সমাধানের পথে হাঁটা উচিত।

অপরদিকে ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে মিরপুর সড়কে আটকে থাকা গাড়ি ঘুরিয়ে নীলক্ষেত পাঠাতে দেখা গেছে। তবে শাহবাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ থাকায় ডাইভারশন দেওয়া সম্ভব হয়নি বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী