অটোরিকশা নিয়ে কেন এই ছিনিমিনি খেলা

news-image

বিনোদন ডেস্ক : দাবি আদায়ে সকাল থেকে রাজধানীর মহাখালী রেলগেটে অবস্থান নিয়ে রেলসহ সব ধরনের যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।

তাদের অনড় অবস্থানের কারণে স্থবির হয়ে গেছে মহাখালীসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। সব যানবাহন দীর্ঘ লাইনে ইঞ্জিন বন্ধ করে দাঁড়িয়ে আছে। তাতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

এবার এ বিষয়ে কথা বললেন ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে জানান, অটোরিকশাকে নিয়ে কেন এই ছিনিমিনি খেলা।

নিলয় আলমগীর লিখেছেন, ‘অটোরিকশা ইমপোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে।’ এরপর অভিনেতা প্রশ্ন করে বলেন, ‘ইমপোর্ট করার পারমিশন দেয় কে আর বন্ধ করার পারমিশন দেয় কে?’

শেষে অভিনেতার ভাষ্য, ‘অটোরিকশা নিয়ে কেন এই ছিনিমিনি খেলা।’ পোস্টের কমেন্ট বক্সে বিপ্লব দেব নাথ নামে এক নেটিজেন বলেন, ‘দেশেও যদি তৈরি হয়, সেটার পারমিশন কে দিলো। নিষিদ্ধ করতে চাইলে আগেই করুক সহমত পোষণ করছি ভাই।’

মাসুদ শাহিন লিখেছেন, ‘আমার মনে হচ্ছে দেশে আরো অনেক সমস্যা আছে এগুলো থেকে চোখ ফিরানোর জন্য এই রিকশা নাটক। এর আগে ও অনেক নাটক দেশে দেখছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি