অজ্ঞান পার্টির খপ্পরে উপ-সচিব দিলীপ কুমার, ঢামেকে ভর্তি

news-image

ঢামেক প্রতিবেদক : অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব দিলীপ কুমার দেবনাথ (৫৫) ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত ৩টার দিকে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

তেজগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুকাহরী মধু এ বিষয়ে জানান, আমরা টহল ডিউটিতে ছিলাম। হামজা এক্সপ্রেস পরিবহনের একটি বাসে চিটাগাং থেকে ঢাকায় ফেরার পথে অজ্ঞাত কোনো এক ব্যক্তি তাকে কিছু খাইয়ে অচেতন করে। ওই বাসের সুপারভাইজার পারভেজ আমাদের জানালে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তাকে সেখানে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, তিনি বেড়ানোর জন্য গিয়েছিলেন। তিার বাসা মিরপুর টোলারবাগ এলাকায়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি