সরাইলে লঞ্চ জেটি ও পল্টুন স্থাপন নিয়ে দু’পক্ষের উত্তেজনা

sraillবার্তা কক্ষঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লঞ্চ জেটি ও পল্টুন স্থাপনকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। জানা যায়, প্রায় অর্ধশত বছর ধরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের মেঘনা নদীর উপর দিয়ে সিলেট, সুনামগঞ্জ, ছাতক, কলমাকন্দা, চামরা বন্দর, ইটনা, মিটাইমন, আজমিরিগঞ্জ, টোকের বাজার, দিরাই, নাসিরনগর, বাঙ্গালপাড়া, অষ্ট্রগাম, চাতলপাড় বাজার, বাজিতপুর, ভাগলপুর, কুলিয়ারচর, আশুগঞ্জ বন্দর ও ভৈরব বাজারের সাথে সহজ উপায়ে কম খরচে নৌপথে মালামাল পরিবহন করে থাকে এসব হাওর অঞ্চলে মানুষ। নদীপথে এ নৌ-পথ দিয়ে লঞ্চ, নৌকা চলাচলের সময় দুবাজাইল একতা বাজারের ঘাটে যাত্রাবিরতি করত। ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা দুবাজাইল লঞ্চঘাট উন্নয়ন কমিটির আবেদনের প্রেক্ষিতে বর্তমান একতা বাজার লঞ্চঘাটে (পূর্বের ঘাটে) পল্টুন স্থাপনের জন্য বাংলাদেশ নৌ-আভ্যন্তরীন কর্তৃপক্ষকে ডিও লেটার প্রদান করে। আর সেই ডিও লেটারের আলোকে বাংলাদেশ নৌ-আভ্যন্তরীন কর্তৃপক্ষক একটি পল্টুন পাঠায়। অজ্ঞাত কারণে পল্টুনটি ফেরত যায়। এ সুযোগে গ্রামের একটি স্বার্থম্বেষী মহল একতা বাজার ঘাটে লঞ্চ জেডি ও পল্টুনটি স্থাপন না করে অন্যত্র করার জন্য সংসদ সদস্যের নিকট থেকে আরেকটি ডিও লেটার নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে সৃষ্টি হয় মতবিরোধ। তবে সাধারণ গ্রামবাসী বলছে, সংসদ সদস্য দু’পক্ষকের ডিও লেটারের মধ্যে যদি অর্ধশত বছর ধরে যেখানে লঞ্চ যাত্রা বিরতি হচ্ছে সেখানেই পল্টুন স্থাপন করা হবে বলে উল্লেখ্ করলে বিরোধ দেখা দিত না। অরুয়াইল ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান জানান, পূর্বের জেটি যেখানে ছিল সে জায়গায় নতুন জেটি ও পল্টন স্থাপন করলে গ্রামে শান্তি ফিরে আসবে এবং বিরোধ স্থায়ী ভাবে সমাধা হবে। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা জানান, দুবাজাইল গ্রামের লঞ্চ জেটি ও পল্টুন নিয়ে দুপক্ষের সাথে আলাপ আলোচনা করে মাঝামাঝি স্থানে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী