নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মান্নানকে সংবর্ধনা দিয়েছে নবীনগর আইনজীবী সমিতি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে নবীনগর আইনজীবী সমিতির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মান্নান।

নবীনগর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এ্যাডভোকেট শহিদুল হক, এ্যাডভোকেট সুজিত কুমার দেব, পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু এবং জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর প্রশাসক মো. মলয় মিয়াসহ অন্যান্য অতিথিরা।

সংবর্ধিত ব্যক্তি ও অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “আমি নিজেও একজন আইনজীবী। আইনজীবী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তাই আইনজীবী সমিতি আমার নিজের ঘর। আদালত ও আইনজীবী সমিতির উন্নয়নে আমি কাজ করব।

অনুষ্ঠানে আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

আফ্রিদির এক যুগের রেকর্ড ভেঙে দিলেন রোহিত

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

তাহসিফ হত্যা মামলা : রিমান্ড শেষে কারাগারে দীপ

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অস্থিরতায় বিনিয়োগে পোশাকশিল্পে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫