,

আয়লান কুর্দিকে উত্সর্গ করে নাটক ‘ত্রিংশ শতাব্দী’

news-image

যুদ্ধ যন্ত্রণার সাম্প্রতিক প্রতীক আয়লান কুর্দির জন্য কেঁদেছেন সারাবিশ্বের মানুষ। আর তাকে উত্সর্গ করে আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে স্বপ্নদল প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’। বাদল সরকারের রচনা অবলম্বনে নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
 
সিরিয়ার কোবানি শহর দখলকারী আইএস বাহিনীর যুদ্ধ থেকে বাঁচার জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিন বছরের শিশু আয়লান বাবা-মা-ভাইয়ের সঙ্গে সাগর পাড়ি দিয়ে আশ্রয়ের প্রত্যাশায় গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত হয়। তুরস্কের উপকূলে বালির মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকা তার নিথর দেহ বিশ্ব বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। নাটকটিতে অভিনয় করছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বী সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, মোস্তাফিজুর রহমান, জেবুন নেসা, রেজাউল মাওলা, মেহেদী রানা, তানভীর শেখ, জাহিদ রিপন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ