,

জয়পুরহাটে আদিবাসীদের ঐতিহাসিক কারাম উৎসব উদযাপন

news-image

বিশ্ব শান্তিকল্পে আদিবাসীদের ঐতিহাসিক কারাম উৎসব বুধবার দিনব্যাপী জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত হয়।
আদিবাসীরা সাধারণত প্রকৃতি পূজারী, আষাঢ় শ্রাবন মাসে ধান লাগানোর পর ভাদ্র মাসে ধানগাছ গুলো সতেজ হয়ে ওঠে।এ ভাদ্র মাসের একাদশি তিথীতে, পূর্নিমাতে এবং দশমী পূজার দশমী তিথীতে আদিবাসীরা ঐতিহাসিক কারাম উৎসব পালন করে থাকে আদিবাসীরা।
কারমা ও ধারমা দুই ভাই, কারমা কর্ম করত মাঠে ঘাটে আর ধারমা কর্মের ফাঁকে বাড়ির আঙ্গিনায় করম গাছের ডাল পুঁতে নৃত্যগীতির মাধ্যমে ধর্মও করত। আর এতে সম্পদে ভরে যেত। সে কারনে বাড়ির আঙ্গিনায় করম গাছের ডাল পুঁতে নৃত্যগীতি করলে ধনসম্পদে  উঠোন ভরে যাবে। সংসারে কোন অভাব থাকবে না- আদিবাসীরা এ বিশ্বাসে যুগ যুগ ধরে কারাম উৎসব পালন করে আসছে।
বাংলাদেশ আদিবাসী সংঘ, জয়পুরহাট জেলা শাখা ঐতিহাসিক কারাম উৎসব উদযাপন উপলক্ষ্যে কারাম পুনর্মিলনী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তোফাজ্জল হোসেন কারাম উৎসবের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা আদিবাসী সংঘের সভাপতি কার্ত্তিক চন্দ্র সিং। কারাম উৎসব বিশ্লেষণ করেন ভাদশা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অজিত কুমার সরদার, আলোচনা করেন পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যাপক সুদর্শন সরকার। এ ছাড়াও বিমল পাহান, দরবা মারান্ডী, নিয়তি রানী সিং, মুক্তিযোদ্ধা বুদা মুন্ডা, যোগেন মাহাতো আলোচনায় অংশগ্রহন করেন। বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসীদের ২০টি দল এ কারাম উৎসবে যোগদান করেছে। উৎসবে বিপুল সংখ্যক আদিবাসী নারী, পুরষ ও শিশু কিশোররা অংশগ্রহন করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে