বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী চুমু দিতে বলায় অগ্নিশর্মা স্ত্রীর লঙ্কাকাণ্ড , ফুলদানি ভেবে ৩০ বছর বোমা নিয়ে ঘর!

news-image

রাতে ঘুমোতে যাওয়ার আগে রোম্যান্টিক স্বামী মহাশয় একটি চুমু দিতে বলেছিলেন স্ত্রীকে। কিন্তু, বেরসিক স্ত্রী অগ্নিশর্মা হয়ে স্বামীকে সোজা হাসপাতালে পাঠালেন। কারণ, মদ্যপ অবস্থায় তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের শহর পোর্টসমাউথে। স্থানীয় একটি আদালত পর্যন্ত গড়িয়েছে ঘটনাটি। অনলাইনে ২৬ বছর বয়সী তরুণী ক্যাথরিন বোর্থউয়িকের সঙ্গে তার ৫৯ বছর বয়সী স্বামী মন্টি বোর্থউয়িকের পরিচয় হয়েছিল। ঘুমানোর আগে মদ্যপ ছিলেন উভয়ই। শোবার ঘরে স্বামী যখন তার শার্ট খুলে বললেন, আমার গুডনাইট কিসের (রাতে ঘুমোতে যাওয়ার আগে চুমু) কি হলো? আদালতে আইনজীবী টিম দ্রাকাস জানান, এ সময় স্ত্রী ক্যাথরিন হাতে একটি অ্যালার্ম ঘড়ি নিয়ে স্বামীকে আঘাত করতে শুরু করেন। এতে ঘড়িটিই ভেঙে যায়। এবার মদ্যপ ওই স্ত্রী তার স্বামীর মোবাইল সেটটি নিয়ে তার মাথায় আঘাত করতে শুরু করেন। আদালতের শুনানি অনুযায়ী, মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকলে, মন্টি তার স্ত্রীর কাছে ‘দয়া করো, দয়া করো’ বলে অনুনয় করতে থাকেন। ক্রুদ্ধ স্ত্রী তখন গালিগালাজ করতে থাকেন এবং তাদের বাড়ি থেকে স্বামীর সিডিগুলো ছুঁড়ে ফেলে দেন। ঘটনার দিন গত ১৮ই এপ্রিল স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। মাথায় দুটি কাটা বা গভীর ক্ষতসহ হাসপাতালে ভর্তি হন টমি বোর্থউয়িক। 90168_clock

গত বছর ফিলিপাইন থেকে বৃটেনে পৌঁছান ক্যাথরিন। তিনি স্বামীর ওপর শারীরিকভাবে আঘাত করার কথা স্বীকার করেন। শুনানির পর আদালত তাকে ১২ মাস বা ১ বছরের দ- দেয়। তবে তাকে জেলে আটকে রাখা হবে না। বরং, কমিউনিটি অর্ডারের আওতায় প্রশাসনকে বিভিন্ন কাজে সহযোগিতা করতে হবে এবং এ সময় তার সংশোধন প্রক্রিয়াও চলবে। অবশ্য, স্বামী মন্টি চাননি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক। মদ্যপ অবস্থায় এর আগেও ওই নারী এহেন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। অগত্যা, সংশোধন ছাড়া কোন বিকল্প পথও খোলা ছিল না। পোর্টসমাউথ ক্রাউন আদালতের শুনানিতে বলা হয়েছে, ওই নারী মদপান ছেড়ে দিয়েছেন এবং এ দম্পতি ‘দুঃস্বপ্নময়’ রাতটি ভুলে যেতে চান। বিচারক রজার হেথেরিংটন স্ত্রী ক্যাথরিনের উদ্দেশে বলেন, কোন কারণে আপনার হাতের কাছে যা পেয়েছিলেন, তা দিয়েই আপনি আপনার স্বামীর মাথায় আঘাত করেছিলেন, যা কিছুটা রহস্যময়।

 


ফুলদানি ভেবে ৩০ বছর বোমা নিয়ে ঘর!
 
মরচে পড়ে গেছে। কিন্তু পুরনো ফুলদানিটিকে কখনও বাতিল করেননি ব্রিটেনের ক্যাথরিন রাওলিন্স। এক দু’দিন নয়, টানা তিন দশক ধরে এটি তাঁর খুবই প্রিয় ফুলদানি। কিন্তু সেই প্রিয় ফুলদানিই যে এরকম বিড়ম্বনায় ফেলবে, ভাবতেই পারেননি ক্যাথরিন। আচমকাই যখন আসল রহস্য ভেদ হল, তখন মূর্ছা যাওয়ার জোগাড়। কারণ, তাঁর প্রিয় ফুলদানিটি আর কিছুই নয়, প্রথম বিশ্বযুদ্ধের বোমা। বোমাটি ফাটেনি। খোলের ভিতরে বিস্ফোরকের মাল মশলা সবই মজুত। বোমার উপরের অংশটি কিছুটা খুলে তার মাথায় প্লাস্টিকের গোলাপও গুঁজে রাখতেন ক্যাথরিন। এমন কি কখনও কখনও বিভিন্ন স্কুল-কলেজেও ফুলদানিটিকে নিয়ে যেতেন দুই সন্তানের মা ক্যাথরিন। পেশায় যে তিনি এক জন কেরিয়ার অ্যাডভাইসর।

কিন্তু কী করে টনক নড়ল ক্যাথরিনের?flow

বাড়িতে বসে এক দিন টিভি দেখছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের উপর তথ্যচিত্র। জার্মান বোমারু বিমান থেকে ব্রিটেনের কভেন্ট্রি অঞ্চলে বোমা ফেলার ছবি দেখাচ্ছিল। বোমাগুলির চেহারা দেখে তো হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। তবে কি তিনি নিজে একটা আস্ত বোমার পাশে বসে আছেন? ঘরে থাকা ফুলদানিটি দেখতে যে অবিকল ওই বোমাগুলির মতো! সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন ক্যাথরিনের স্বামী ক্রিস। পুলিশ এসে ফুলদানিটি নিয়ে যায়। পরীক্ষা করে দেখা যায়, হ্যাঁ, ওটি বোমাই। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, বোমাটি ফাটলে ক্যাথরিনের বাড়িই শুধু উড়ে যেত না, বিশ মিটারের মধ্যে যা কিছু যা আছে তাও ধ্বংস হয়ে যেত বিস্ফোরণে। তবে প্রিয় ফুলদানিকে হারাতে হয়নি ক্যাথরিনকে। বিস্ফোরকগুলি বার করে নিয়ে ক্যাথরিনের হাতে বোমার খোলটিকে দিয়ে দিয়েছেন পুলিশ আধিকারিকরা।