,

৩৮ বছরের রেকর্ড ভাঙল ‘কচ্ছপদের বোল্ট’

news-image

কচ্ছপের দুনিয়ায় সবচেয়ে দ্রুততম জীব হিসেবে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে বার্টি, যাকে কচ্ছপদের 'উসাইন বোল্ট' নামেও ডাকা যেতে পারে! বার্টি ইংল্যান্ডের কাউন্টি ডারহ্যামের অ্যাডভেঞ্চার ভ্যালির বাসিন্দা, আর সে মাত্র ১৯.৫৯ সেকেন্ডে ১৮ ফুট দৌড়ে কচ্ছপদের স্প্রিন্টে গড়েছে নতুন বিশ্বরেকর্ড। 
এর আগে কচ্ছপদের ১৮ ফুট স্প্রিন্টে বিশ্বরেকর্ড ছিল ৪৩.৭ সেকেন্ড, যা ১৯৭৭ সাল থেকে ভাঙতে পারেনি কোনো কচ্ছপ। বার্টি অবশ্য গত বছরের জুলাই মাসেই এই সময় করেছিল, তবে সম্প্রতি তা গিনেস বুক অব রেকর্ডসের নতুন সংস্করণে জায়গা করে নিয়েছে। বার্টির মালকিন জেনিন ক্যালজিনি জানিয়েছেন, স্বভাবেও সে একদম উসাইন বোল্টের মতো – তার দৌড় যে বহু লোক উপভোগ করছে সেটা সে খুব পছন্দ করে, লোকজনের সঙ্গে মিশতে ভালবাসে।
 
বার্টি থাকে তার বান্ধবী শেলির সঙ্গে। তবে শেলি আবার ভীষণ লাজুক প্রকৃতির, লোকজন দেখলেই সে লুকিয়ে পড়ে। বার্টি তার বিশ্বরেকর্ডের দৌড়ের আগে শুধু স্ট্রবেরি খেয়েছিল। এখন তার বয়স ১০ বছরের মতো। বার্টি যে 'লেপার্ড টরটয়েজ' গোত্রের কচ্ছপ, তারা সাধারণত ৮০ থেকে ১০০ বছর পর্যন্ত বাঁচে। ক্যালজিনি মনে করেন, সংবাদমাধ্যমের সামনে বার্টি হয়তো পরবর্তী সময়ে আরও দ্রুত দৌড়ানোর ক্ষমতা রাখবে।
 
বার্টি জন্ম থেকে যার কাছে 'মানুষ' হয়েছে, সেই দম্পতি বছরচারেক আগে বিদেশে চলে যান। যাওয়ার আগে তারা তাকে অ্যাডভেঞ্চার ভ্যালির হাতে তুলে দেন, যে পার্কটি জেনিন ক্যালজিনি ও তার স্বামী মার্কো মিলে চালান। তবে স্প্রিন্টার হিসেবে বার্টির প্রশিক্ষণ শুরু এই পার্কেই, এখন কচ্ছপ জগতের উসাইন বোল্ট হিসেবে বিখ্যাত হওয়ার পর পার্কে তার ও শেলির জন্য আলাদা একটি বড়সড় এনক্লোজারও বরাদ্দ হয়েছে। এই মুহুর্তে মানুষদের ১০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ড বোল্টের দখলে – আর সেটা হল ৯.৫৮ সেকেন্ড। বার্টি যে গতিতে তার বিশ্বরেকর্ডের দৌড় দৌড়েছে, সেই একই গতিতে ১০০ মিটার দৌড়তে পারলে বার্টির ৫ মিনিট ৫৭ সেকেন্ড সময় লাগবে বলে হিসেব করে দেখা গেছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ