,

বন্ধুকে বউ উপহার…

news-image

বন্ধুর দুঃখে দুঃখী হয়ে নিজের বউকে তুলে দিলেন বন্ধুর হাতে। বিশ হাজার টাকা কাবিননামা ধার্য করে ৪ জন সাক্ষীর উপস্থিতিতে এ বিয়ে হয়। ঘটনাটি ঘটে ২৯শে সেপ্টেম্বর রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা কাজী অফিসে। জানা যায়, কর্মধা ইউনিয়নের মনছড়া বস্তির বাসিন্দা নার্সারি মালিক ফরমান আলী ওরফে বৈজ্ঞানিক (৫২) ও কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মাসুক মিয়া (৩৭)-এর মধ্যে দীর্ঘদিন  
 থেকে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এক পর্যায়ে কিছুদিন আগে মাসুক মিয়ার স্ত্রী তিন মেয়ে ও এক ছেলে রেখে পরকীয়া প্রেমের টানে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। আর বন্ধুর বউয়ের এ বিষয়টি ফরমান আলীর মনে দাগ কাটে। ফরমান আলীর ঘরে দুই বউ থাকায় তিনি মনস্থ করলেন এক বউ উপহারস্বরূপ বন্ধুকে দিয়ে দেবেন। যেমন ইচ্ছা, তেমনি বাস্তবায়নও করলেন। গত ২৯শে সেপ্টেম্বর রাতে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারস্থ কাজী অফিসে গিয়ে ফরমান আলী তার ২য় স্ত্রী নূরেতুন বেগম (৩২)কে তালাক দেন। পরে তিনিসহ ৪ জন সাক্ষীর উপস্থিতিতে ২০ হাজার টাকা কাবিন ধার্য করে বন্ধু মাসুক মিয়ার সঙ্গে নূরেতুন বেগমের বিয়ে হয়। নতুন বউকে নিয়ে মাসুক মিয়া তার জয়পাশাস্থ বাড়িতে উঠেছেন। মাসুক মিয়ার স্থায়ী নিবাস হবিগঞ্জের মনতলায়। পেশায় তিনি রিকশাচালক।
পৃথিমপাশা ইউনিয়নের কাজী রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ