সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যান্ত মানুষ চাপা দিয়ে বানানো হল নতুন রাস্তা

news-image

জলজ্যান্ত মানুষের উপর গরম পিচের প্রলেপ দিয়ে, রাস্তা হয়ে গেল! অথচ, রাস্তা তৈরির সময় একজনও কারও নজরে পড়ল না! কী করে ঘটে গেল এমন নজিরবিহীন ঘটনা, তা এখনও পরিষ্কার নয়। কিন্তু, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। এখনও পর্যন্ত যা খবর, পা পিছলে একটি বড় গাড্ডায় পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। রাস্তা তৈরির সময় কেউ তা খেয়ালই করেননি। নুড়ি-খোওয়া দিয়ে সেই গাড্ডা বোজানোর সময়, তাঁকেও জীবন্ত চাপা দেওয়া হয়। তার ওপর পিচের প্রলেপ দিয়ে রাস্তাও হয়ে যায়। পুলিশ জানায়, বছর ৪৫-এর ওই ব্যক্তির নাম লাটোরি লাল। পিচের আড়াল থেকে জামা দেখে গ্রামের মানুষের সন্দেহ হয়। তার পর দেখা যায়, এক ব্যক্তি সেখানে চাপা পড়ে আছে। পুলিশের ধারণা, লাটোরি মদ্যপ অবস্থায় থাকার কারণেই টাল সামলাতে না-পেরে, গাড্ডায় পড়ে যায়। প্রশ্ন উঠেছে, এক ব্যক্তি পড়ে যাওয়ার পর, তার উপর পিচের প্রলেপ দিয়ে, রোলারও চালিয়ে দেওয়া হল, অথচ কারও নজরে পড়ল না কেন? পুলিশের কাছে ব্যাপারটা অস্বাভাবিকই। সবরকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। 


পরে পুলিশের উপস্থিতিতে রাস্তা খুঁড়ে দেহটি বার করা হয়। এলাকার লোকজন নির্মাণ শ্রমিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ জানতে পারে, লাটোরি লাল এবং তাঁর স্ত্রী একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন। দুজনের মনোমালিন্য হওয়ায়, স্ত্রীকে ফেলেই হাঁটা দেন লাটোরি। ঘণ্টাখানেক পরে স্ত্রী বাড়িতে ফিরে দেখেন, দরজায় তালা ঝুলছে। লাটোরি তখনও ফেরেননি। এরপর টর্চ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে স্বামীকে খুঁজতে বেরোন। তখনও রাস্তায় পিচ-চাপা অবস্থায় দেখতে পান স্বামীর শার্ট। পুলিশ রোলার চালক ও এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে। মৃতের স্ত্রীকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে প্রশাসন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা