শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে নারী নিযাতন মামলার বাদিনীকে দা দিয়ে কুপিয়েছে আসামীরা

brahmanbaria mapসরদার মনসুর আলী : জেল থেকে ছাড়া পেয়ে আসামীরা প্রতিশোধ নেয়ার জন্য জঙ্গী কায়দায় দা দিয়ে রাতের অন্ধকারে কুপিয়েছে মামলার বাদিনী রুজিনা বেগমকে(২৫) । ঘটনাটি ঘটেছে সরাইল থানার পাকাশিমূল ইউপির বড়ই চারা গ্রামে ।এ ব্যাপারে সরাইল থানায় ভেকটিম রুজিনা বাদী হয়ে আর একটি নতুন মামলা দায়ের করে ।

নতুন মামলার আসামীরা হলো-নায়েব গ্রুপের প্রধান নায়েব আলী(৪৫),ছায়েব আলী (৫৫),সাত্তার(৪০),মুক্তার মিয়া(৩২),মিরাজ আলী(৩৩)কালা মিয়া(৩৪)
মোহাম্মদ আলী (৪৫ ),জুনায়েদ (২৩) তাজুল ইসলাম (৩৮)।

রক্তাক্ত অবস্থায় রুজিনাকে ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভতি করা হলেও বতর্মানে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়ীয়ায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ।

এছাড়াও গত ৩/৫/৬/ তারিখে নায়েব আলীর নেতৃত্বে নায়েব গ্রুপের লোকেরা বড়ই চারা গ্রামের আব্দুল্লাহ মেম্বরের বাড়ীতে ডাকাতি করে প্রায় এক লক্ষ টাকার মালামাল নিয়ে যায় ।এ ঘটনায় আব্দুল্লহ মেম্বার বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন ।

সরাইল থানায় নায়েব গ্রুপের বিরুদ্দে চাঁদাবাজীসহ আরও তিনটি মামলা রয়েছে ।চাঁদাবাজি ,নারী নিযাতন ,ডাকাতি মামলা থাকা সত্ত্বেও নায়েব গ্রুপের প্রধান নায়েব আলী সরাইল থানার সামনে দিয়ে ঘুরাফেরা করলেও পুলিশ তাকে রহস্যজনক কারনে গ্রেপ্তার করেনি ।তাহলে প্রশ্ন হল নায়েব আলীর কুটির জোর কোথায় ?

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা