সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ধর্মীয় গুরুর সিনেমা ‘এমএসজি টু’ নিষিদ্ধ

news-image

আদিবাসীদের মর্যাদা হানির অভিযোগে ভারতের ঝাড়খন্ড ও ছত্তিসগড় রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ধর্মীয় গুরু রাম রহিম গুরমিত সিং-এর  দ্বিতীয় সিনেমা ‘এমএসজি টু’।

মুক্তির একদিন পরেই ঝাড়খন্ডে সিনেমাটি নিষিদ্ধ করা হয়। প্রদেশটির মূখ্যমন্ত্রী রাঘুবার দাস এক বিবৃতিতে বলেন, “সমাজের যে কোন স্তরের যে কোন আদিবাসীর অনুভূতি নিয়ে খেলা করাটা সহ্য করা হবে না। এরকম একটি বিতর্কিত সিনেমার প্রদর্শনের অনুমতি এই রাজ্যে দেওয়া হবে না।”

ঝাড়খন্ডের পরপরই ছত্তিসগড়েও নিষিদ্ধ করা হয় সিনেমাটি। রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তার জনসংযোগ বিভাগের প্রধান স্বরাজ দাস বলেন, “মুখ্যমন্ত্রী রামান সিং বলেছেন আদিবাসীদের অপমান কোনো ভাবেই সহ্য করা হবেনা। আদিবাসীদের সম্মান রক্ষার্থে আমরা বাবা রাম রহিমের সিনেমা ‘এমএসজি টু’র প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করছি।”

ধর্মীয় সংগঠন দারা সাচা সৌদার প্রধান গুরু রাম রহিম গুরমিত সিং তার প্রথম সিনেমা ‘এমএসজি: দ্য মেসেঞ্জার অফ গড’ তৈরি করে বিতর্কের মুখে পড়েছিলেন। দুই সিনেমাতেই গুরমিত সিং নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী ঈশ্বরের বার্তাবাহক হিসেবে তুলে ধরেছেন।

২৫ বছর ধরে ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালন করে আসা গুরমিত সিং-এর অনুসারীরর সংখ্যা আনুমানিক চার থেকে পাঁচ কোটি। বিভিন্ন সময়ে খুন, ধর্ষণ এবং পুরুষদের জোরপূর্বক যৌনাঙ্গ কর্তনের অভিযোগে শিরোনামে এসছেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ