সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রসগোল্লার অধিকার আদায়ে ওডিশায় কমিটি

news-image

কোন রাজ্যে প্রথম তৈরি হয়েছিল রসগোল্লা? এই নিয়ে তিন রাজ্যের মধ্যে চলছে দড়িটানাটানি৷ রসগোল্লা তৈরির কৃতিত্ব নিজেদের ঝুলিতে পুড়তে তাই একটি নয়, গঠন করা হল তিন তিনটি কমিটি৷ আর এই পদক্ষেপটি নিল ওড়িশা সরকার৷ বেশ কয়েকদিন ধরেই রসগোল্লার জন্মস্থান নিয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যের চলছে বিস্তর টানাপোড়েন। পুরীর মন্দিরে ১৩ শতকে প্রথম রসগোল্লা তৈরি শুরু হয়েছিল বলে দাবি করে ওড়িশা সরকার।

অন্যদিকে পশ্চিমবঙ্গের দাবি, ১৮৬৮ সালে নবীনচন্দ্র দাসের হাত ধরেই মিষ্টির জগতে প্রথম আসে রসগোল্লা। কিন্তু বাংলার দাবি নস্যাৎ করে রসগোল্লা তৈরির কৃতিত্ব অর্জনে মরিয়া ওডিশা৷ এবার তারা নেমে পড়ল প্রমাণ জোগাড় করতে৷ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর ও সংস্কৃতি দফতরের সদস্যদের নিয়ে তৈরি করা হল তিনটি কমিটি৷ ভাগ করে দেওয়া হয়েছে দায়িত্বও৷  কোন কমিটি কি কাজ করবে?

প্রথম কমিটি মূলত সন্ধান করবে রসগোল্লার উৎস স্থান। অপর কমিটির ঘাড়ে থাকবে পশ্চিমবঙ্গের দাবিকে নস্যাৎ করার সমর্থনে নথি জোগাড়ের দায়িত্ব৷ তৃতীয় কমিটি প্রমাণ জোগাড় করবে ওড়িশার দাবিকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে‍৷ ওডিশা সরকারের এই পরিকল্পনার কথা আজই সাংবাদিকদের সামনে ঘোষণা করেন রাজ্যের বিজ্ঞান, কারিগরি ও উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী প্রদীপ পাণিগ্রাহী৷ এক সপ্তাহের মধ্যে ই জমা পড়বে ওড়িশার রসগোল্লা গবেষণার যাবতীয় রিপোর্ট।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা