,

সরাইলে দুই শিশুসহ অপহরণকারী গ্রেফতার

grafter-3ফরহাদুল ইসলাম পারভেজ ॥ 
গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই শিশুসহ অপহরণকারী গ্রেফতার হয়েছে। অপহৃতরা হলেন উপজেলার কালীকচ্ছ কর্মকারপাড়ার হাসেম মিয়ার দেড় বছরের মেয়ে সাবা আক্তার ও মান্নান মিয়ার পুত্র মেহেদী হাসান (০৪)। উপজেলার কালীকচ্ছ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা ওই অপহরণকারীকে আটক করে। পরে অজ্ঞাতনামা ওই অপহরণকারীকে পুলিশে সোপর্দ করাসহ অপহৃতদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি অপহরণ করে নিয়ে যায়। নিখোঁজ হবার পর পরই ওই দুই শিশুসহ অজ্ঞাতনামা ব্যক্তিকে বিজিবি ১২ ব্যাটালিয়নের জওয়ানরা আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে ও বিজিবি সদস্যরা ওই অপহরণকারীর নাম-পরিচয় জানতে পারেনি। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করাসহ অপহৃত দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। সরাইল থানার পুলিশ পরিদর্শক মোঃ আলী আরশাদ জানান, গ্রেফতারকৃত অপহরণকারীর নাম-পরিচয় জানা যায়নি। ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর