,

পল্লীকবির কবরের পাশে দাফন করা হবে মওদুদের ছেলেকে

news-image

নানা পল্লীকবি জসীমউদ্দিনের কবরের পাশে দাফন করা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ আহমদকে। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট মাজার মসজিদে জানাজা শেষে তার লাশটি হেলিকপ্টারে করে ফরিদপুরে নিয়ে যাওয়া হবে। মওদুদ আহমদের একান্ত সহকারী শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়েছে। কফিনের সঙ্গে মওদুদ আহমেদ ও তার স্ত্রী হাসনা মওদুদ ছিলেন। ঢাকায় তার মৃতদেহ আনার পর কফিন গুলশানের বাসায় কিছুক্ষণ রাখা হয়। এ সময় আত্মীয়-স্বজন ও দলের নেতা-কর্মীরা মরহুমের কফিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে আমানের মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়।
এ ব্যাপারে মওদুদ আহমেদের একান্ত সহকারী শহিদুল বলেন, শুক্রবার বিকেলে গুলশানে মওদুদ আহমদের বাসভবনে আমানের কুলখানি হবে।
উল্লেখ্য,  মঙ্গলবার সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেয়ার সময় ভোর সাড়ে ৪টায় আমান মারা যান। তার বয়স হয়েছিল ৩৮ বছর। এর আগে গত ৯ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হলে আমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ