,

অদ্ভুত ছবি!

news-image

স্বামী মারা গেছেন হিরোইনে আসক্ত হয়ে। তবুও তার শবদেহের পাশে স্ত্রী দুই ছেলেমেয়েকে নিয়ে হাসিমুখে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। যুক্তরাষ্ট্রের ওহাইও’তে গত দোসরা সেপ্টেম্বর ঘটে এ ঘটনা। মাইক সেটলেস নামে ২৬ বছরের তরতাজা এক যুবক স্ত্রী ইভা হলান্ড, ছেলে লুকাস ও মেয়ে আভাকে রেখে শেষ পর্যন্ত হিরোইন ছাড়তে না পেরে পরকালে চলে গেছেন। তারপরও এ বিষয়টি যাতে অন্য মাদকাসক্তদের মনে পরিবর্তন আনতে পারে এজন্যে চিরনিদ্রায় শায়িত স্বামীর লাশের পাশেই ছেলে মেয়েকে নিয়ে হাসিমুখে সেলফি তুলেছেন ইভা হলান্ড।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি পোস্ট করার পর এক ঝড় ওঠে। এপর্যন্ত আড়াই লাখ মানুষ শেয়ার দিয়েছেন ওই ছবিটি দেখতে যেয়ে। ইভা হলান্ড বলেছেন, হ্যা এমন ঘটনা অন্য কারো জীবনে নাও ঘটতে পারে, তবে যারা মাদকাসক্ত শুধু তাদের সাবধান ও চেতনা ফিরিয়ে আনতে এমন ছবি পোস্ট করেছি। যাতে মাদকাসক্ত কেউ ধারণা করতে পারে কেন বাধ্য হয়েছে আমার পরিবার এমন ছবি তুলতে। ইভা আরো বলেন, অনেককে এ ছবি পীড়িত করে তুলবে কিন্তু তাতেও যদি কোনো মাদকাসক্ত ব্যক্তি তার ও তার পরিবারের পরিণতি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারে এজন্যেই এমনভাবে ছবি তুলেছি আমি। মাইকের শেষকৃত্য অনুষ্ঠানে তার পরিবারের সদস্যদের তোলা এ ছবি অনেকেই মেনে নিতে পারছেন না কিছুতেই।

 

 

মিরর / ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস