সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেখুন, দুমুখো সাপ মেডুসা। সত্তিই বিস্ময়কর। (দেখুন ভিডিওতে)

news-image

দু’মুখো সাপ মেডুসা। লাল-সাদা হান্ডুরান মিল্ক প্রজাতির সাপ মেডুসার বর্তমান মালিক টোড রেই।চার বছর আগে যখন মেডুসা ফ্লোরিডায় জন্মেছিলো তখন থেকেই তাকে আমি পেতে চেয়েছিলাম। যখন মেডুসাকে কিনতে যাই, তখন তার দাম ক্রমশ বেড়েই যাচ্ছিলো। জানান, ভেনিস বিচ ফ্রেকশো’র স্বত্ত্বাধিকারী রেই।ভেনিস ফ্রেক শো হচ্ছে শারীরিকভাবে স্বতন্ত্র প্রাণীদের প্রদর্শনী। এখানে জন্মগতভাবে বিরল শারীরিক গঠন, আচরণগত ভিন্নতা রয়েছে এমন প্রাণীদের দেখানো হয়।টোড রেই ইতোমধ্যেই দুই মাথার বিভিন্ন প্রাণীর বিশাল সংগ্রহের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেতাব পেয়েছেন। কিন্তু রেইয়ের কাছে সবার চেয়ে মেডুসাই বেশি ভালোবাসার দাবিদার।রেইর ভাষ্যমতে, মেডুসা একেবারেই নিঁখুত। অন্য দুই মাথার সাপ দেখতে সুন্দর হলেও তারা দুই মাথা সামলে নিতে পারে না। কিন্তু মেডুসা তেমন নয়। সে তার দুই মাথা নিয়ে সচেতন।

মেডুসাকে নিজের কাছে নিয়ে আসার পর রেই এক সপ্তাহ সময় দিয়েছিলেন যাতে সাপটি নতুন জায়গার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে।দু’মুখো সাপটি লম্বায় তিন ফুট। কিন্তু সহজেই কব্জি দিয়ে ধরা যায় তাকে। বিশেষ করে খাওয়ানোর সময়।খাওয়ানোর সময় রেই তাদের মাথা দু’টির মাঝখানে কার্ড রেখে খাওয়ান যাতে একে অপরকে কামড়ে না দেয়। যেহেতু এই প্রজাতির সাপ নিজেরাই সাপভোজী, সেহেতু একটু শঙ্কা তো রয়েছেই! একবার তো বিপত্তি ঘটতেই নিয়েছিলো।রেই জানান, একবার মেডুসা ইঁদুর ধরতে দু’টো মুখই হা করে। ডান মাথাটি হ্যাঁচকা টান দিয়ে ইঁদুরটিকে নিয়ে নেয়। সঙ্গে সঙ্গেই বাম মাথাটিও ইঁদুরের বাকি অংশ কামড়ে ধরে। নিমেষেই চেটেপুটে সাবাড়।

এরপর ডানপাশের মাথাটি বামপাশের মাথাটিকে গিলে ফেলার প্রস্তুতি নিতে নিতেই রেই ইঁদুরটিকে ছুরি দিয়ে দু’টুকরো করে ফেলেন।সে যাত্রায় বাঁচা গেলো! রেই মেডুসাকে ভেনিস বিচ ফ্রেকশোতে ডিসপ্লেতে রাখার পরিকল্পনা করছেন। প্রদর্শনীটি শুরু হবে আগামী শনিবার।মেডুসার লালন-পালনে রেইর মোট খরচ পড়ছে ৫০ হাজার ডলার। যার বাংলাদেশি মূল্য প্রায় ৩৮ লাখ ৯০ হাজার টাকা।রেই জানান, আমি ভাবি সে সত্যিই তারকা। সে যদি মূল্যবান না হতো তাহলে তার পেছনে এতো অর্থ ব্যয় করতাম না আমি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা