,

বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতি

news-image

বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় পুরুষ, দীর্ঘকায় নারী, খর্বকায় নারী, খর্বকায় পুরুষের বিভিন্ন বিভাগ রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় বা লম্বা দম্পতিদের জন্যও রয়েছে একটি বিভাগ। সেই বিভাগটির শীর্ষস্থান দখল করে নিলেন চীনের রাজধানী বেইজিংয়ের এক দম্পতি। বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় এ দম্পতির সম্মিলিত উচ্চতা ১৩ ফুট ১০ দশমিক ৭২ ইঞ্চি বা ৪ দশমিক ২৩৪ মিটার। মাত্র ৪ দশমিক ৩৭ সেন্টিমিটারের ব্যবধানে পূর্বের গড়া রেকর্ডটি ভাঙেন এ দম্পতি। বেইজিংয়ের সুন মিং ও জু ইয়ান দম্পতি ২০১৬ সালের গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্যি, সুন মিংয়ের উচ্চতা ৭ ফুট ৮ দশমিক ৯ ইঞ্চি এবং তার স্ত্রী জু ইয়ানের উচ্চতা ৬ ফুট ১ দশমিক ৭ ইঞ্চি। এ খবর দিয়েছে অনলাইন মিরর। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের শীর্ষস্থান দখল করা এ দম্পতি বলছিলেন, সাধারণ আর দশজনের মতো বিভিন্ন কাজ যেমন গাড়িতে বা বিমানে চড়া তাদের জন্য চ্যালেঞ্জের বিষয়। তবে এ দম্পতি তাদের নিত্যসংগ্রামের সঙ্গে মানিয়ে নিয়েছেন। তাদের মধ্যে পেশাগত সাদৃশ্যও রয়েছে। তারা উভয়েই ক্রীড়াবিদ। স্বামী সুন মিং বাস্কেটবল এবং স্ত্রী জু ইয়ান হ্যান্ডবল খেলোয়াড়। দুজনেই খেলেন জাতীয় পর্যায়ে। ২০০৯ সালে চীনে অনুষ্ঠিত ন্যাশনাল গেমসে তাদের পরিচয় হয়। ২০১৩ সালে পরস্পরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এ দম্পতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আয়োজিত সংবাদ সম্মেলনে সুন মিং বলেন, চীন ভিন্ন রাষ্ট্র ও এর সংস্কৃতিও ভিন্ন। তিনি বলছিলেন, চীনে আপনি যদি লম্বা হন এবং আপনি যদি ৫ ফুট উচ্চতার কাউকে বিয়ে করতে চান, আমার পিতা মাতা বলবেন, তুমি এমনটা করতে পারো না। বিয়ের জন্য তোমাকে অবশ্যই লম্বা নারী খুঁজতে হবে। সু বলেন, অতীতে আমার চেয়ে লম্বা কাউকে বিয়ের আশা করেছিলাম। কিন্তু, আমি কখনও ভাবিনি জুয়ের উচ্চতার কাউকে বিয়ে করবো আমি। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ