সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক একা বাবার দুনিয়া

news-image

মা হওয়া যেমন মুখের কথা নয়, তেমনই সিঙ্গল ফাদার হয়ে সন্তানের দেখভাল করাও চাট্টিখানি কথা নয়। সিঙ্গল মাদারদের নিয়ে নানাদিকে নানা আলোচনা, কিন্তু একা বাবাদের কথা তেমন শোনা যায় না। এক সিঙ্গল ফাদার জানালেন, সিঙ্গল ফাদার হয়ে কীভাবে বদলে গিয়েছেন তিনি, বদলে গিয়েছে তাঁর দুনিয়া। জানালেন এ দুনিয়ার চ্যালেঞ্জের কথা।
জেফ ব্রাজিয়ার নামে ওই ব্যক্তির দুই সন্তান। তাঁর স্ত্রীর মৃত্যুর পর সন্তানদের দেখভালের দায়িত্ব নিজেই নিয়েছেন জেফ। আর নতুন ভূমিকায় নেমেই বুঝেছেন, বাবা তিনি ছিলেন ঠিকই, তবে সিঙ্গল ফাদার হওয়া যেন অন্য কিছু। কীকরে যেন প্রতিদিন তিনি একটু একটু করে বদলে যাচ্ছেন, টের পেতেন জেফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সিঙ্গল ফাদার প্রকাশ করেছেন একা বাবাদের দুনিয়ার সাতকাহন। তাঁর দুই সন্তান ববি ও ফ্রেডি। তাদের মা যখন পৃথিবী ছেড়ে চলে যান, তখন একজনের বয়স ৫ বছর, অন্যজন মোটে বছর চারেকের। তখন থেকেই ছেলেদেরকে আলাদাভাবে বুঝতে শেখেন জেভ। বদলাতে থাকে তাঁর দুনিয়া। তিনি বুঝতে শেখেন, কখন ছেলেরা কী চায়। তাদের আবেগ যেন আরও বেশি করে ছুঁতে পারেন তিনি। কাজ করতে করতে ক্লান্ত লাগলেও তিনি নুয়ে পড়েন না। জানেন, তাঁকে ছেলেদের জন্য কাজ করতেই হবে। নইলে আর কেউ করার মতো নেই। চ্যালেঞ্জ কম ছিল না। ঠিক সিঙ্গল মাদারদের মতোই, সমাজের নানা কথা শুনতে হয় সিঙ্গল ফাদারদেরও। নানা প্রলোভন ও প্ররোচনা থাকে প্রতি পদে পদে। পারিবারিক দিক থেকেও থাকে সমালোচনা। কিন্তু সে সব কতায় কান দেননি জেফ।কেননা একসময় তাঁর মনে হয় সাধারণ পিতৃত্বের থেকে আলাদা কোনও কিছুই বোধহয় তাঁর ভিতর থেকে প্রকাশ পাচ্ছে। যেখানে সন্তানদের মুখের হাসি তাঁর কাছে পৃথিবীর অনেক কিছুর থেকে অনেক বড়।
তারপর কেটে গেছে বেশ কয়েক বছর। এখন দুই সন্তানই বেশ বড়। অনেকটাই সাবালক হয়ে উঠেছে তারা। সিঙ্গল মাদারদের মতো সিঙ্গল ফাদারদেরও আলাদা চ্যালেঞ্জ আছে। নিজের জীবন নিয়ে জেফের এই অকপট স্বীকারোক্তি একা বাবাদের দুনিয়ার জানলাই যেন খুলে দেয় বাকি দুনিয়ার সামনে।

সূত্র: কলকাতা

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা