,

টাইগার ফিশ

news-image

হিংস্র ও ভয়ঙ্কর এক মাছের নাম টাইগার ফিশ। এরা কুমিরকে পর্যন্ত খেয়ে ফেলতে পারে। সুযোগ পেলে মানুষকেও ছাড় দেয় না। ছয় ফুট লম্বা এ মাছের মুখের গঠন, দাঁতের বিন্যাস ও হিংস্রতায় বাঘের মতো। প্রচণ্ড শক্তিশালী ও গতিশীল। সমুদ্রে চলার সময় সামনে কোনো মাছ পড়লে শক্ত ৩২টি ধারালো দাঁত দিয়ে ছিন্নভিন্ন করে ফেলে। মাছটির মুখগহ্বর শরীরের চেয়ে বড় হওয়ার কারণে শিকার ধরতে তার কোনো বেগ পেতে হয় না। পানিতে কিছু নড়াচড়া দেখলেই দ্রুতগতিতে গিয়ে ধারালো দাঁত বসিয়ে দেয়। এই মাছ যেখানে থাকে সেখানে কুমিরও ভয়ে যায় না।
টাইগার ফিশের কোনো কোনো প্রজাতি পুরোপুরি ধূসর রঙের হয় আর দেহের পাশ বরাবর একটি-দুটি কালো রেখা থাকে। আবার কারও কারও সাদা, বাদামি বা ধূসর রঙের ওপর মোটা কালো দাগও থাকতে পারে। প্রায় ৬ থেকে ৭ ফুট লম্বায় এক একটি পূর্ণবয়স্ক মাছের ওজন ৫০ কেজির বেশি হতে পারে। অন্যান্য মাছের চেয়ে টাইগার ফিশের শিকার ধরার কৌশল আলাদা। বাঘ যেভাবে ঘাপটি মেরে বসে থেকে দ্রুতগতিতে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে, টাইগার ফিশও তেমনি। এদের শরীরে গ্যাস ভরা এক ধরনের থলি থাকে। আর এই থলির সাহায্যে কোথাও কোনো শব্দ হলে সঙ্গে সঙ্গে তারা টের পায়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর