,

সৈকতে অভিনব প্রতিবাদ

news-image

তুরস্ক সৈকতের মর্মস্পর্শী দৃশ্য ফিরে এল মরক্কোর তটভূমিতে। সিরিয়ার তিন বছরের শরণার্থী আয়লান কুর্দির স্মরণে রাবাত বিচে উপুর হয়ে শুয়ে পড়লেন মানুষজন। যা আরও একবার উস্কে দিল শরণার্থীদের সঙ্কট ও তাঁদের প্রতি বিদ্বেষের বাস্তব বিতর্ককে।

গত সপ্তাহে গোটা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে সমুদ্র সৈকতে সিরিয়ার শিশু আয়লান কুর্দির মৃতদেহ পড়ে থাকার মর্মস্পর্শী ছবি। দালাল চক্রের খপ্পরে পড়ে নৌকা করে ইউরোপের পথে যাত্রা করেছিলেন সিরিয়ার হাজার হাজার শরণার্থী। তখনই ডুবন্ত এক নৌকা থেকে বাবার হাত ফসকে অতল সমুদ্রে পড়ে যায় আয়লান ও তার পাঁচ বছরের ভাই।

পরের দিন তুরস্কের সমুদ্র সৈকতে লাল টি-শার্ট ও জিন্স পরা আয়লানের মৃতদেহ উদ্ধারের পর, সন্তানহারা বাবার হাহাকারে ডুকরে কেঁদে উঠেছিল বিশ্ববাসীও। সোশ্যাল মিডিয়ায় একরত্তি ওই শিশুর এমন পরিণতির ছবি উস্কে দিয়েছিল শরণার্থী বিতর্ককে।

সোমবার সেই বিতর্ককেই খুঁচিয়ে তুলে, মরক্কোর সৈকতে লাল টি-শার্ট ও নীল প্যান্ট পরে উপুর হয়ে শুয়ে পড়েন জনা তিরিশেক মানুষ। এক আশ্চর্য প্রতিবাদের মাধ্যমে বিশ্বকে আরও একবার মনে করিয়ে দেন সেই হৃদয়বিদারক দৃশ্যের কথা।

আয়লানের স্মরণে এই অভিনব উদ্যোগে সহযোগী ভূমিকা নেন মরক্কোর অভিনেত্রী ললিফা আহরার। তিনি বলেন, শিল্পী হিসেবে এই ঘটনায় প্রতিক্রিয়া জানানো আমার কর্তব্য। তাই আমার সহকর্মীদের নিয়ে এখানে এসেছি। একটা সামান্য ভঙ্গি যে কতটা ইঙ্গিতবাহী হতে পারে, সেটাই জানাতে চেয়েছি।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস