,

মা-বাবার মৃতদেহের সঙ্গে দুই দিন কাটাল এক বছরের শিশু

news-image

এক বছরের এক শিশু তার বাবা-মায়ের মৃত দেহের সঙ্গে দুদিন কাটালো। তারপর প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতি আত্মহত্যা করেছেন। এমন দুঃখজনক ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের সাই প্রসন্ন নগরের কাছে কুকাটপল্লি এলাকায়।

এক বছরের শিশুর কান্নার আওয়াজ শুনে বাড়ির পাশের প্রতিবেশীরা এসে দেখেন, মা-বাবার দেহের পাশে বসে কাঁদছে বাচ্চাটি। ৩০ বছরের মঞ্জুনাথ এবং ২৫ বছর বয়সী রানি বেঙ্গালুরুর বাসিন্দা। গত কয়েকমাস ধরে তাঁরা এই এলাকায় থাকছিলেন।
পুলিশ এসে দেহ দুটি সরকারি হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। পুলিশের অনুমান ওই দম্পতি গত দুদিন আগেই আত্মহত্যা করেছেন। দেহের ময়নাতদন্ত করার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। একবছরের শিশুটি আপাতত তার প্রতিবেশীদের কাছেই রয়েছে। তাঁরাই শিশুটিকে দুধ দিয়েছে এবং গোসল করিয়েছে। বেঙ্গালুরুতে মঞ্জুনাথ এবং রানির বাড়ির আত্মীয়দের এই দুর্ভাগ্যজনক ঘটনার কথা জানানো হয়েছে। – সূত্র : এবিপি 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে