,

অপহৃত হয়ে বিয়েবাড়িতে!

news-image

'দ্য লস্ট সিটি অব জেড'-এর শুটিং চলছে আয়ারল্যান্ডে। শুটিংয়ের ফাঁকে নায়ক রবার্ট প্যাটিনসন গেলেন বারে। ছবির জন্য দাড়ি-গোঁফ রেখেছেন, ভেবেছেন চিনতে পারবে না কেউই। বেলফাস্টের ক্লডোন বারে বসে সুবোধ বালকের মতো পান করছিলেন। মুখভর্তি দাড়িসমেত এই 'টোয়াইলাইট' তারকাকে হঠাৎ করে চেনা কষ্টকরই, তবে কঠিন ভক্তদের কাছে এটা তেমন দুরূহ কাজ নয়। গোটা বিশেক তরুণী এসে উপস্থিত বারে। চিনে ফেলল প্যাটিনসনকে। এক রকম অপহরণ করেই বার থেকে নিয়ে গেল তাঁকে। অবস্থা দেখে ওয়েটাররাও বাকরুদ্ধ! আদতে অপহরণকারী নারীরা ছিলেন বিয়েবাড়ির অতিথি। বারের কাছেই হচ্ছিল এক বিয়ের অনুষ্ঠান। সেখান থেকে অপহরণ করে প্যাটিনসনকে নিয়ে যাওয়া হয় বিয়েবাড়িতে। তারপর চলল ফটোসেশন। প্যাটিনসনও ভক্তদের নিরাশ করেননি। হাসিমুখেই মিটিয়েছেন ভক্তদের আবদার। ছবি তুলেছেন বর-কনের সঙ্গেও।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর