গরিলাও পছন্দ করে লুকোচুরি খেলা!

news-image

মানুষের সঙ্গে গরিলা প্রজাতির বেশ কিছু মিল রয়েছে। নতুন করে প্রতিদিন আবিষ্কার হচ্ছে আরও বেশ কিছু মিল। সম্প্রতি জানা গেলো, মানুষের মতই গরিলারাও পছন্দ করে লুকোচুরি খেলতে। তবে সে জন্য নিরবিচ্ছিন্ন খেলা চালিয়ে যেতে তাদের একজন সঙ্গী লাগে। যুক্তরাষ্ট্রের ওহিয়োতে অবস্থিত কলাম্বাস চিড়িয়াখানায় ধারণকৃত এক ভিডিও তেমনটাই প্রমাণ করছে। এই ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিন বছরের এক শিশুকে দেখা যায় তার সম বয়সী এক গরিলার সঙ্গে খেলায় মেতে উঠতে। ছোট্ট শিশু ইশাইয়ার সঙ্গে দুই বছর বয়সী গরিলা কেমোলি লুকোচুরি খেলছিলো। অর্থাৎ একটি গাছকে কেন্দ্র করে দুই জনই পরষ্পরের কাছ থেকে লুকিয়ে থাকার চেষ্টা করছিলো। ভিডিওতে অবশ্য গাছ ছাড়াও এই দুজনের মধ্যে ছিলো একটি গ্লাস প্যানেল। তাদের দুজনের খেলা দেখে অবশ্য বিষয়টা বোঝার কোন উপায়ই ছিলো না। ভিডিওটি গণমাধ্যমে ছাড়ার পর প্রায় আট হাজারের বেশি শেয়ার হয়েছে। ভিডিওটি দেখলে হয়ত আপনার মুখেও ফুটে উঠবে হাসি।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির