প্রকৃতির মাঝে হারালেন প্রভা

news-image

বিনোদন ডেস্ক : অভিনয়ে অনিয়মিত অনেক বছর ধরে। নিজের মনপছন্দের জীবন যাপন করে চলেছেন সাদিয়া জাহান প্রভা। এই জীবনের বড় অংশ জুড়ে আছে ভ্রমণ। দেশ-বিদেশের নানা জায়গা ঘুরে বেড়ান তিনি। কখনো পরিবার, বন্ধুদের নিয়ে, কখনো একাই বেরিয়ে পড়েন অচেনাকে জানার নেশায়।

সোমবার (৯ নভেম্বর) রাতে ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন প্রভা। তাতে দেখা গেল, এমন একটি স্থানে ঘুরতে গেছেন তিনি, যেখানে প্রকৃতি ও ঐতিহ্যের সম্মিলন ঘটেছে। কালো পোশাক আর কালো সানগ্লাসে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।

কিন্তু কোথায় ঘুরতে গেলেন প্রভা? তার পোস্ট থেকেই জানা গেল সে তথ্য। শ্রীলঙ্কায় ঘুরতে গেছেন তিনি। আর নতুন ছবিগুলো তুলেছেন দেশটির বিখ্যাত স্থান ‘নাইন আর্চ ব্রিজ’-এ। শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা এবং ডেমোদরা রেলস্টেশনের মাঝে অবস্থিত এই সেতু। কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো সেতুটিকে পেছনে রেখে ছবি তুলেছেন প্রভা।

জানা গেছে, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছিলেন। ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্র সৈকত থেকে ভিডিও বার্তা দিয়ে জানান, একাই ঘুরে গেছেন সেখানে।

ওই ভিডিওতে প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে, একা একা ঘুরতে বিরক্ত লাগে কিনা। কিভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এরকম হয়। আর আমার বন্ধুগুলা একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তাছাড়া একশ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’

এ জাতীয় আরও খবর

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসকষ্টে রোগীরা

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ শহীদ নূর হোসেন দিবস

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন