শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

bbariaসরাইল :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। উপজেলা সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ বিরোধী মঞ্চ দিবসটি উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি অধ্যাপক বায়তুল হোসেন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ । সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক এস কে ইউসুফের সঞ্চালনায় সভায় দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন সরাইল উপজেলা তরুন লীগের আহবায়ক তৌফিক আহমেদ তফছির , ছিদ্দিক আহমেদ নাছির সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব , যুব নেতা মিজানুর পারভেজ, ন্যাপ সম্পাদক আব্দুল জব্বার , প্রভাষক জাফর আহমেদ আকছির , কমিউনিষ্ট লীগ আহবায়ক আবদুস সুবহান মাখন,মুক্তিযোদ্ধা নুর কুতুবুল আলম , আওয়ামীলীগ নেতা রহমত আলী শাহ্, জেলা ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি ওমর আলী , জাসদ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি হোসাইন আহমেদ তফছির প্রমূখ। সভায় বক্তারা অবিলম্বে যুদ্ধপরাধীদের বিচার কার্যকর করার দাবী জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা