সরাইলে সড়ক দূঘটনা,নিহত ১

sorok-durghotona_37763প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে চালক মাহমুদুর রশিদ (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন । ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শান্তিনগর ও কুট্টাপাড়ার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে । নিহত ব্যবসায়ী আশুগঞ্জের তালশহর গ্রামের হারুনুর রশীদের ছেলে । তিনি ঢাকায় ব্যবসা করেন । দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটির মালিক তিনি ।

সরাইল বিশ্বরোডের খাটিহাতা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম  জানান, ঢাকার দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে থেমে থাকা একটি ট্রাকের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে পড়ে।এতে এর চালক গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে প্রাইভেটকারটিতে অন্য কোনো যাত্রী ছিলনা বলে নিশ্চিত করেছেন তিনি ।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির