শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুতি শেষে কেন্দ্রে নেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

Upzila-electionউপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী দ্বিতীয় দফায় ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলার মধ্যে প্রথম আগামীকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে সরাইলে।

বুধবার সকাল থেকে নির্বাচনী মালামাল ও ব্যালট পেপার বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠনোর জন্য সরবরাহ করছে  উপজেলা প্রশাসন।

বিভিন্ন ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররা তাদের মালামাল সংগ্রহ করছেন। নির্বাচনকে সামনে রেখে পুরো উপজেলায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন ভোট কেন্দ্রে টহল দিচ্ছে আইনশৃংক্ষলা রক্ষাবাহিনীর সদস্যরা।

এদিকে, ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত সরাইল উপজেলায় এবার মোট ভোটার ১ লাখ ৮৭ হাজার ১২৯ জন। ভোট কেন্দ্র রয়েছে ৮০টি। এর মধ্যে ৬০ টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন পুলিশ প্রশাসন। কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করেছে প্রশাসন।

সরাইল উপজেলায় এবার চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা