,

মাত্র ৭০ টাকায় পাওয়া যাচ্ছে চোখ জুড়ানো বাড়ি !

news-image

মাত্র ৭০ টাকায় পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বাড়ি। সেও যেমন তেমন বাড়ি নয়,বেড রুমের জানাল খুলুন বা রান্নাঘরের দরজা, সামনে চোখ জুড়ানো দৃশ্য। পাহাড় সবুজ ঘাসের আদিগন্ত তৃণভূমি।

খবরটা বিশ্বাস না হলে ইতালির সিসিলি, গাংগি, কেরেগ লিগার, পিগমন্ট বা লেকেনি মার্সির মতো জায়গায় গিয়ে যাচাই করতে পারেন। এই ঘোষণা করেছেন স্বয়ং সিসিলির মেয়র গুইডো গোতজানে। তবে হঠাৎ এমন বাদান্যতার পেছনে একটা কারণ রয়েছে।

প্রথমত, এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে। এতমা মাউন্টেনের কাছাকাছি বলে এবং উচ্চতা ৫ হাজার ফুটের উপর,তাই ঠান্ডার সময় বরফ পড়াটা খুবই স্বাভাবিক।

দ্বিতীয়ত, শহুরে সুযোগসুবিধার সঙ্গে এই অঞ্চলের সংযোগ নেই। তবে পুরো এলাকায় সুনসান নিরবতা। স্থানীয় কিংবদন্তি হলো- এখানে নাকি ভূতের উপদ্রব। তবে প্রকৃত ঘটনা হলো প্রায় ৪০০-৫০০ বছর আগে তৈরি হওয়া এই এলাকা অনেক ঝড়ঝাপটা মধ্যে দিয়ে গেছে।

কখনও প্রাকৃতিক দুর্যোগ, কখনও জলদস্যুদের আক্রমণে বারবার ঘরবাড়ি ছেড়ে এখানকার বাসিন্দারা অন্য কোথাও চলে গেছেন। মেয়র নিজেই জানান, প্রায় দু’দশক আগে নয় হাজারের বেশি লোক এই অঞ্চল থেকে আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন। কেউ বা চলে গেছেন দেশেরই অন্য অঞ্চলে, বা ইউরোপের অন্য কোন দেশে।

ফলে এখানে এমন অনেক বসতি রয়েছে যা ১৯৭০ সালের পর থেকে জনমানবশূন্য। আর এ কারণেই এমন অভিনব অফার দিয়ে ওই এলাকায় মানুষকে বসবাসে আকৃষ্ট করার প্রয়াস।

 

তবে একটা শর্ত রয়েছে, বাড়ি কেনার আগে যেটা জানা খুবই প্রয়োজনীয়। মেয়র জানিয়েছেন, বাড়িতো এক ইউরোতে পাবেন। তবে কেনার পর মেরামতের জন্য ১৮ হাজার পাউন্ড বা প্রায় ১৭ লক্ষ টাকা খরচও করতে হবে। যাতে বাড়ি গুলো তার পুরনো গৌরব ফিরে পায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ