মৌখিক পরীক্ষা ছাড়াই নেয়া হচ্ছে ৮ হাজার চিকিৎসক-নার্স

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারির মধ্যে হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসায় মৌখিক পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ছাড়াই দ্রুত চার হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় আট হাজার চিকিৎসক ও নার্স নিয়োগের কথা সাংবাদিকদের জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘নতুন করে আর কোথায় হাসপাতাল চালু করব? নতুন তো কোনো ভবনও নেই। ডাক্তার-নার্সরাও ক্লান্ত হয়ে গেছেন, তারা কত কাজ করবেন? দেড় বছর ধরে হচ্ছে। নতুন চার হাজার ডাক্তার ও চার হাজার নার্স নেয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নেয়া হচ্ছে।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা ইন্টারভিউও বাদ দিয়েছি। অনুরোধ করেছি ইন্টারভিউ ও পুলিশ ভেরিফিকেশন নেয়ার দরকার নেই, তাড়াতাড়ি তাদের কাজে যোগদান করার সুযোগ করে দেয়া হোক, সেই ব্যবস্থাটাও আমরা করেছি।’

দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে ২১ কোটি টিকা লাগবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘২১ মাসেরও কম সময়ে সেই টিকা দিতে চায় সরকার।’

টিকাগুলো কোন কোন জায়গা থেকে আসছে সেই তথ্য দিয়ে জাহিদ মালেক বলেন, ‘কোভ্যাক্স থেকে আমরা ভ্যাকসিন পাচ্ছি; যেমন মডার্না, ফাইজার। সেখান থেকে ৬ কোটি ৮০ লাখ আসবে অর্থাৎ সাত কোটি আসবে। জনসন অ্যান্ড জনসনের সঙ্গে সাত কোটি ভ্যাকসিনের চুক্তি করেছি, সেটি আগামী বছরের দ্বিতীয় কোয়ার্টারে হয়তো আমরা পাব। মোট ২১ কোটি ভ্যাকসিন পাচ্ছি।’

 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির