শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের ৩ নভোচারী নতুন বাড়িতে

news-image

অনলাইন ডেস্ক : নিজেদের নতুন মহাকাশকেন্দ্রে স্বদেশি তিন নভোচারীকে ঘুরতে পাঠিয়েছে চীন। আপনি যেখানে দাঁড়িয়ে এ লেখা পড়ছেন, সেখান থেকে আপনার মাথার ৩৮০ কিলোমিটার ওপরের এক কক্ষপথ ধরে ঘুরছেন নি হাইশেঙ, লিউ বোমিঙ ও তাঙ হঙবো। তিয়ানগঙ নামের মহাকাশ কেন্দ্রে তারা তিন মাস থাকবেন। চীনের এ পদক্ষেপ আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের বিকল্প হিসেবে দেখা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া জানিয়েছে শেনচু ১২ নভোযানে চড়ে তিয়ানগঙয়ে গেছেন তিন খেচর। তারা বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে নটার দিকে জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণকেন্দ্র থেকে রওনা দেয়। লং মার্চ ২এফ রকেটের মাধ্যমে উৎক্ষেপণের সাত ঘণ্টা পরই তারা সেখানে পৌঁছে যান। প্রদক্ষিণরত কেন্দ্রের যে প্রকোষ্ঠে খেচররা থাকবেন, তাকে বলা হচ্ছে তিয়ানহে, বাংলা বলা চলে ‘স্বর্গীয় সুর’। শেনচু শব্দের অর্থ ‘স্বর্গীয় তরী’।

আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের থেকে লম্বায় ও ভরে তুলনামূলকভাবে চারগুণ ছোট ও হালকা তিয়ানগঙ। লম্বায় প্রায় ২০ মিটার, ভরে ১০০ টন। এর মধ্যে নভোচারীরা যেখানে গিয়ে থাকবেন, সেই তিয়ানহে প্রকোষ্ঠটি ১৬.৬ মিটার লম্বা ও ২২.৫ টন ভারী।

২০২২ সালে পুরোপুরি প্রস্তুত হবে তিয়ানগঙ। এর আগে মোট ১১ দফায় প্রস্তুতি অভিযান চালানো হবে। শেনচু ১২ ছিল তৃতীয়। এর আগে এপ্রিলে তিয়ানহে এবং মে মাসে কার্গোজাহাজ তিয়ানচু পাঠানো হয়। ১১ পর্বের মধ্যে মোট চারটি মনুষ্য অভিযান চালানো হবে।

শিনহুয়ার প্রতিবেদন মতে, শেনচু ১২ যানের কমান্ডার হাইশেঙ বলেছেন, ‘মহাকাশকেন্দ্রটিকে পূর্ণরূপে কার্যকর করতে ধারাবাহিক মনুষ্য অভিযানের প্রথমেই থাকায় আমরা খুব গর্বিত। অনেক প্রত্যাশা আমাদের।’ তিনি বলেন, “তিয়ানহে মডিউলকে ‘শূন্যে বসতঘর’ হিসেবে গড়ে তোলার কাজেই কেবল ব্যস্ত থাকব তা নয়। আমরা কিছু কারিগরি নিরীক্ষাও চালাব। আমাদের সামনে অনেক কঠিন কাজ এবং অনেক বেশি চ্যালেঞ্জ।’

হাইশেঙ এর আগে দু’বার পৃথিবীর নিকট কক্ষপথে (লো আর্থ অরবিট) উড়েছেন। ২০০৫ সালে শেনচু ৬ অভিযানে একবার; আরকেবার ২০১৩ সালে, শেনচু ১০ অভিযানের কমান্ডার হিসেবে, তিয়ানগঙ ১ নামের পরীক্ষামূলক মহাকাশ স্টেশনে। এবারের অভিযানে তার সঙ্গী বোমিঙ, যিনি ২০০৮ সালে শেনচু ৭ অভিযানে ছিলেন। হঙবোর জন্য এটাই প্রথম কক্ষপথ-ভ্রমণ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা