কারাগারে সু চি’র দলের আরও এক নেতার মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) আরও এক একজন নেতার মৃত্যু হয়েছে মিয়ানমারের কারাগারে। তার নাম জাও মিয়াত লিন। পুলিশের নির্যাতনে তার প্রাণ গেছে বলে দাবি পরিবার ও দলীয় নেতাকর্মীদের।

সোমবার গভীর রাতে জান্তার অভিযানে গ্রেফতার করা হয় তাকে। এ নিয়ে দু’দিনে দু’জন এনএলডি নেতার মৃত্যু হল কারাবন্দি অবস্থায়। খবর আল-জাজিরা ও চ্যানেল নিউজ এশিয়ার।

এদিকে, মঙ্গলবারও জান্তাবিরোধী বিক্ষোভে উত্তাল ছিল মিয়ানমার। রাজধানী নেইপিদো, ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরের রাজপথে নামে হাজারো মানুষ। আন্দোলনকারীদের দমনে লাঠিচার্জ, টিয়ারগ্যাস, জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। চলে ধরপাকড়। গভীর রাত পর্যন্ত সাঁড়াশি অভিযানে আটক করা হয় বহু মানুষকে।
এদিকে, দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভ-সহিংসতায় এ নিয়ে প্রাণহানি দাঁড়িয়েছে ৬০ জনের ওপর। আটক হয়েছে ১৮শ’র কাছাকাছি আন্দোলনকারী।

 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির