বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি জেলায় সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করা হবে

news-image

নিউজ ডেস্ক : প্রতি জেলায় একটি সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এজন্য প্রত্যেক স্কুলে দুজন করে আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে প্রাথমিক স্কুল শিক্ষকদের ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমসহ বৃটিশ কাউন্সিল এবং বৃটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারি স্কুলের ইংরেজি ভার্সন চালু করার জন্য শিগগিরই পাইলটিং শুরু হবে। এরপর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে তার অনুমোদন পেলেই আমরা এটা শুরু করতে চাই।

জাকির হোসেন বলেন, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এক হাজার প্রাথমিক শিক্ষককে ৯টি (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) পিটিআই’র মাধ্যমে ইংরেজির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে আরও এক লাখ ৩০ হাজার ইংরেজির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীরা বাধ্যতামূলকভাবে ইংরেজি পড়ছে। কিন্তু তাদের মধ্যে অনেকে ইংরেজিতে দুর্বল। এ দুর্বলতা কাটিয়ে উঠতে শিক্ষক প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিল যে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম সংশোধন করা হচ্ছে। শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়নসহ কারিগরি ও আইসিটি শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে সরকার।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা