রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  ইরি-বোরো’র বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষকরা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ইরি-বোরো’র বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষক হাওর অঞ্চলে কৃষকরা। জেলার সরাইল, নবীনগর, নাসিরনগরসহ বেশ কয়েকটি অঞ্চলে আমন ফসল কাটার পর ইরি-বোরো ধানের মৌসুমের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রান্তিক কৃষকরা। আধুনিক পদ্ধতিতে ব্যবহার করে অনেক কৃষক  এসব বীজতলা তৈরি করা হচ্ছে।
এছাড়াও অনেক কৃষক পরিসরে  স্বল্প পরিসরের তাদের ভূমিতে কোঁদাল দিয়ে মাটি কুপিয়ে ইরি-বোরো ধানের বীজতলাও তৈরি করছেন। দেখা যায়, গোর্কণ, হরিপুর, বীরগাও,  চুন্টা, পাকশিমুল, অরুয়াইল পানিশ্বরও কালিকচ্ছের  কৃষকরা ভূমির আইল বেঁধে জমির আগাছা পরিষ্কার করা, কোদাল দিয়ে জমির উঁচু-নিচু জায়গাগুলো সমান করা, শুকনো জমিতে সেচ প্রদান করাসহ প্রভৃতি কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজারে, দোকান পাটগুলোতে বিভিন্ন ধরনের বোরো-ইরি ধানের বীজ বিক্রি হচ্ছে। কৃষকরা এসব বীজ ক্রয় করার জন্য দোকানগুলোতে অত্যধিক পরিমাণে ভীড় জমাচ্ছেন।
নাসিরনগরের বীজ দোকানদার মুসলেম উদ্দিন ও সাহাবুদ্দিন  জানান, “বোরো মৌসুমে উচ্চ ফলনশীল ব্রি-২৮, ব্রি-২৯ ধানের বীজগুলো প্রচুর বিক্রি হচ্ছে। এছাড়াও হাইব্রিড জাতের ধানের বীজগুলোও সংগ্রহ করছেন কৃষকরা। কৃষক শাহজাজান ও কুদ্দুস মিয়া ত জানান, “আমন ধানগুলো সফলভাবে ঘরে তুলতে পেরেছি। এখন ইরি- বোরো বীজতলা তৈরি করছি। আবহাওয়া অনুকুলে থাকায় কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। আমনের তুলনায় বোরো ধানের ফলন অনেক বেশী হয়ে থাকে। আমরা আশাবাদী কৃষি কর্মকর্তাদের সহযোগিতা পেলে আমরা এবারো সফল হতে পারবো এবং অনেক ফলন পাবো।
জেলা কৃষি অফিস সূএ জানিয়েছে, মাঠ পর্যায়ে কৃষকদের বীজতলা তৈরীসহ যাবতীয় সহযোগিতা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী