কালো টাকা ও পেশী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা: সিইসি
ডেস্ক রির্পোট : আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।
সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, 'আমি দৃঢ়তার সাথে ঘোষণা করছি যে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এবিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। কোনো অনিয়মের ছাড় দেওয়া হবে না।'
তিনি বলেন, 'ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে গণনা হবে এবং সেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে।'
সিইসি বলেন, 'উন্নতমানের আইডি করা হচ্ছে। ভোটার তালিকায় নাম ও ছবি দেখে ভোটার স্লিপ দেওয়া হবে। সেই স্লিপ অনুযায়ী ভোটাররা ভোট দিতে পারবেন।'
প্রার্থীদের উদ্দেশে সিইসি বলেন, ‘আপনাদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা রিটার্নিং অপিসারকে লিখিত দেবেন। যাতে আমরা তদন্ত করে ব্যবস্থা নিতে পারি।’
কোনো বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘কারোর মুখ দেখে নয়, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
হলফনামায় মিথ্যা তথ্যদানকারীদের উদ্দেশে সিইসি বলেন, ‘কেউ হলফনামায় মিথ্যা তথ্য দিলে রক্ষা নেই। নির্বাচনের আগে ও পরে তাদের বিরুদ্ধে এ্যাকশন নেওয়া হবে।











