,

দেশে মহামারী করোনায় প্রাণহানি বেড়ে ৫৯০০ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জনের প্রাণহানি ঘটলে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৯০৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ সংক্রমণের হালনাগাদ এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, গত একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৬০৪ জন। তাদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ছয় হাজার ৩৬৪ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৪২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন এ সময়ে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে তিন লাখ ২২ হাজার ৭০৩ জন হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুসারে বিশ্বে শনাক্তের দিক থেকে অষ্টাদশ স্থানে বাংলাদেশ। আর মৃতের সংখ্যায় ৩১তম অবস্থানে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি ল্যাবে ১৪ হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৩ লাখ ২৪ হাজার ৭৩০টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৪৮ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।

টিকা আসার আগপর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব মেনে চলা।

কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা