,

দলীয় প্রার্থী না থাকায় মাহীকে ভাড়া করেছে বিএনপি : হাছান মাহমুদ

13689_1ডেস্ক রির্পোট : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আব্দুল আউয়াল মিন্টু সজ্ঞানে ভুল করেছেন। তিনি জানতেন তার প্রার্থীতা টিকবে না। এজন্য তিনি তার ছেলেকে প্রার্থী করেছেন। 

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
হাছান মাহমুদ আরো বলেন, নিজ দলের প্রার্থী না থাকায় বিএনপি এখন মাহী বি চৌধুরীকে প্রার্থী হিসেবে ভাড়া করছে। তাদের এখন চরম দৈন্য দশা চলছে। ওয়ান ইলেভেনের কুশিলবরা ভদ্রবেশী শয়তান মন্তব্য করে তিনি বলেন, মাহী বি চৌধুরী তাদের অন্যতম। সিটি নির্বাচনে এদের প্রতিহত করতে হবে। 
হরতাল অবরোধের প্রত্যেকটি ঘটনায় বেগম খালেদা জিয়া হুকুমের আসামি অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত প্রত্যেকটি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কোএা শৈথিল্য সহ্য করা হবে না। 
সমাবেশে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য হাজী সেলিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ