সরাইলে ২৮৮০ বোতল বিয়ারসহ দুই জন আটক

Crime1স্টাফ রিপোর্টার সরাইল : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ২ হাজার ৮৮০ বোতল বিয়ারসহ মো.রনি খন্দকার (২৮) ও মো. পলাশ মিয়া (২৫) ও নামের দুই যুবককে আটক করেছে। গত বৃহস্পতিবার  রাতে বিশ্বরোড মোড় থেকে পুলিশ তাদের আটক করেন।  পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, একটি পিকআপ ভ্যানে করে ২ হাজার ৮৮০ বোতল বিয়ার নিয়ে মো.রনি ও পলাশ (চালক) ঢাকা থেকে শ্রীমঙ্গলে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ তাদের আটক করেন। রনি খন্দকার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের আর পলাশ মিয়া ভোলার বুরহান উদ্দিন উপজেলার বড়মনিকা গ্রামের বাসিন্দা। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সার্জেন্ট) মো.আবদুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় তিন লাখ টাকা। তাঁদের শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির