,

ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড-১৯ আক্রান্ত হল নবজাতক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : অন্তঃসত্ত্বা রত্না বেগম (১৯) করোনা পজিটিভ ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছেলে সন্তান জন্ম দিয়েছেন তিনি। জন্মের এক দিন পর নবজাতকের করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এলেও চার দিন পর মায়ের ফল নেগেটিভ আসে। বর্তমানে প্রসূতি নেগেটিভ হলেও নবজাতক ছেলে এখনো করোনা পজিটিভ। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে প্রসূতি রত্না বেগম তাঁর করোনায় আক্রান্ত নবজাতককে নিয়ে বাড়িতে ফিরেছেন।
রত্না ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার গ্রামের খাঁ বাড়ির ফরহাদ মিয়ার স্ত্রী। ফরহাদ মিয়া বলেন, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাঁর স্ত্রী গত ৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত ২০ আগস্ট তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ ধরা পড়ে। সন্তান প্রসবের সময় এগিয়ে এলে জেলা শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে স্ত্রীর অস্ত্রোপচারের জন্য যোগাযোগ করেন তিনি। কিন্তু করোনা পজিটিভ বলে কোনো হাসপাতালই স্ত্রীর অস্ত্রোপচার (সিজার) করাতে রাজি হয়নি। পরে স্ত্রীকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ওই হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিকিৎসক আবু সাঈদ অস্ত্রোপচার করাতে রাজি হন। শেষ পর্যন্ত করোনা আইসোলেশন ইউনিটে সিজারের মাধ্যমে তাঁর স্ত্রী ছেলেসন্তানের জন্ম দেন। হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক রঞ্জিত বিশ্বাস বলেন, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে গাইনি বিভাগের রেজিস্ট্রার চিকিৎসক নিয়ে ওই নারীর অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরের দিন নমুনা পরীক্ষা করা হলে নবজাতকের শরীরে করোনা পজিটিভ আসে। ২৭ আগস্ট সিজারের মাধ্যমে ওই নারী ছেলেসন্তানের জন্ম দেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি