ব্রাহ্মণবাড়িয়ায় চোলাই মদ’সহ ১০ মাদক ব্যবসায়ী আটক
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদরের হরিজন কলোনী থেকে ৭০ লিটার চোলাই মদ’সহ ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা । শুক্রবার রাতে শহরের দাতিয়ারা টিভি সেন্টারস্থ হরিজন কলোনী অভিযানে ৭০ লিটার চোলাই মদ’সহ আটকৃতরা হলেন, ১। মদন দেবনাথ (৫৮) ২। অশোক কুমার মল্লিক(৪০) ৩। বড়দা ঋষি (৪২) ৪। ভবতস ঋষি (৩৬) ৫। অনীল ঋষি (৫২)৬। চন্দন ঋষি(৪৬) ৭। মোঃ শরিফ মিয়া(৩৮) ৮। মোঃ সাইদুল ইসলাম(৩৫) ৯। সংকর ঋষি(৩০) ১০। কাজী জহিরুল (৩০)।
র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৭০ লিটার চোলাই মদ’সহ ১০ মাদক বসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের দখল হইতে (ক) ৭০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।











