শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরতির পর ফিরছেন জন

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ সময়ের কর্মবিরতির পর কাজে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামের নাম। অর্জুন কাপুর এবং রাকুল প্রীতি সিংয়ের সঙ্গে একটি ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। নাম ঠিক না হওয়া ছবিটির শেষ অংশের শুটিং সেপ্টেম্বরে শুরু করবেন।

এদিকে পরিচালক মিলাভ জাভেরি তার ‘সত্যমেভ জয়তে টু’ ছবির শুটিংও শুরু করতে যাচ্ছেন জন আব্রাহামকে নিয়ে। শিগগিরই চালু হবে এই সিনেমার ক্যামেরা।

যদিও করোনার মাঝেই ১০ এপ্রিল শুটিং শুরু করেছিলেন মিলাভ। তবে সরকারি নিষেধাজ্ঞার কারণে বন্ধ করে দিতে হয়েছিলো। এবার পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বর থেকে লখনৌতে তে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।

পুনরায় শুটিং শুরু হওয়ার ব্যাপারে ছবিটির পরিচালক বলেন, ‘গল্পের কারণেই ছবিটির শুটিং মুম্বাই থেকে লখনৌতে নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই সেখানে যোগাযোগ করেছি নিরাপত্তা ব্যবস্থার জন্য। চলতি মহামারীর কারণে অনেকদিন হয়নি শুটিংয়ের কাজ। এই ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে এখনই সেভাবে কিছু বলা যাচ্ছে না।’

ছবিতে জনের বিপরীতে আরো বড় চমক হিসেবে দেখা যাবে ১৬ বছর পর আবারও বড় পর্দায় ফেরা দিব্যা খোসলা কুমারকে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ