সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লিগে সেরা রোনালদোর গোল

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের জার্সিতে আরেকটি ব্যর্থ মৌসুম পার করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফরাসি জায়ান্টদের হারিয়ে শিরোপার উল্লাস করেছে বায়ার্ন মিউনিখ। তবে পুরো মৌসুমের শ্রেষ্ঠ গোলের বিচারে ভক্তদের নজর কেড়েছেন রোনালদোই। তার গোলই হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা।

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯/২০ মৌসুমে শেষ ষোলোর দ্বিতীয় লেগে লিঁওর বিপক্ষে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে দৃষ্টিনন্দন এক গোল করেছিলেন রোনালদো। সমর্থকরা সেই সেই গোল ঠিকই মনে রেখেছেন। সেই সমর্থকদের ভোটেই সেরা গোলের খেতাব গেল রোনালদোর ঝুলিতে।

উয়েফার অফিসিয়াল টুইটার একাউন্টে চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোল নির্বাচন নিয়ে সদ্য সমাপ্ত ভোটাভুটির ফলাফল প্রকাশ করা হয়েছে। সেই ফলাফলে সবচেয়ে বেশি ভোট পেয়েছে রোনালদোর ওই গোলটি। ম্যাচটি ২-১ গোলে জিতেও এবং দুই লেগ মিলিয়ে ২-২ সমতা সত্ত্বেও অ্যাওয়ে গোলের ধাক্কায় বিদায় নেয় জুভেন্টাস।

প্রায় ৪ লাখ সমর্থকদের ভোট গণনা শেষে সেরা গোলের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন জেনিতের বিপক্ষে দুর্দান্ত এক গোল করা আরবি লিপজিগের মিডফিল্ডার মার্সেল সাবিৎসার। তৃতীয় স্থানে আছে রোনালদোর জুভেন্টাস সতীর্থ হুয়ান কুয়াদ্রাদোর অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে করা গোলটি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী