শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে এমপির গণ সংবর্ধনা

Untitled-23ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধাকে গণ সংবর্ধণা দিয়েছে কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সহযোগি সংগঠন। শনিবার সন্ধ্যায় উপজেলার কালীকচ্ছ বাজারে আয়েজিত গণ সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি বলেন, বর্তমান সরকার সারা দেশে যে উন্নয়ন করছে তা আর কোন সরকারের আমলে হয়নি।  সরকারের উন্নয়নের ধারা অবাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ লস্কর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন, জাতীয় পার্টির সরাইল উপজেলা সদস্য সচীব হুমায়ুন কবির, ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুস সামাদ, আবু মুছা মৃধা প্রমূখ।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা