,

ব্রাহ্মণবাড়িয়ায় আরও পাঁচজনের করোনা জয়

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : করোনায় আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আরও পাঁচজন বাড়ি ফিরেছেন।শনিবার বিকেলে ছাড়পত্র দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়ি পাঠানো হয়।

সুস্থ হওয়া ওই পাঁচজনের মধ্যে নবীনগরের তিনজন এবং নাসিরনগর ও সরাইল উপজেলার একজন করে রয়েছেন।

রোববার সিভিল সার্জন কার্যালয়ের সূত্রমতে, শনিবার দ্বিতীয় দফায় ওই পাঁচজনের নমুনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসে। এরপর তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাজয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩৫ জন।

এখন পর্যন্ত এ জেলায় করোনায় আক্রান্ত ৬০ জন। তাঁদের মধ্যে দুজন আগেই মারা গেছেন। বর্তমানে এ জেলায় আইসোলেশনে আছেন ১৮ জন। ঢাকায় চিকিৎসা নিচ্ছেন পাঁচজন।

শুক্রবার পর্যন্ত ২ হাজার ৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ফলাফল এসেছে ১ হাজার ৫৯৪ জনের। বর্তমানে ৭৫১ জন বাসায় ও ৭৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। জানতে চাইলে সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় আগে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩৫ জন। আজ বাড়ি গেলেন আরও পাঁচজন। তাঁদের বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা